Tuesday, 31 May 2016
Friday, 20 May 2016
যত্ন নিও উপেক্ষারা
যত্ন নিও উপেক্ষারা
অনেকদিন ধরে শব্দগুলো সিগন্যাল পায় না,
যারা বুঝতে চেষ্টা করত তারা বিরক্তিতে হাল ছেড়ে দিয়েছে,
যেগুলো ধুকতে ধুকতে এগিয়ে গেছে সেগুলোও রূপান্তরকামী।
রাজপথ বুঝে গেছে,
বসতি হয়ে উঠতে গেলে তাকে চার টুকরো হতে হবে।
অথচ কোত্থাও কেউ থাকবে না
যাকে বলা যায় ‘কষ্ট হচ্ছে খুব’
যাকে বলা যায় ‘ঠিকানাটা বিলিও না’
কুণ্ঠাহীন ভাবে যাকে বলা যায়
‘তুমি এখনও কেন বুঝছ না বলত!’
শম্পা, ১৯/০৫/২০১৬
Subscribe to:
Comments (Atom)


