Monday, 5 October 2015
Monday, 29 June 2015
ফুলমালা
সেদিন আমি দু হাত ভরে ফুল তুলেছি
বলতে পারিস এমন কি আর ভুল করেছি!
পড়েই ছিল গাছের তলায় এরম সেরম
একটা মালা গাঁথব ভেবেই তুলে নিলাম।
আমার সে মন নিস্পাপ আর স্বপ্নমোড়া,
বলল আমায় ছুট লাগাতে লাগামছাড়া।
কেউ ছিল না আসে পাশে,আমি ই একা,
মনের সুখে চলেছি পথ আঁকা বাঁকা
তবুও সে কি বলল জানিস! লোক দেখানো।
বলতে পারিস অমন বুলি কার শেখানো?
কাঁদব না আর, চোখের জলে ভাত রেঁধেছি,
নিজেকে আজ নিজের ভেবে খুব সেজেছি।
গাছের তলায় ঝাঁট দিয়েছি আছহা মত,
শাস্তি স্বরূপ বাড়িয়েছি আজ মনের ক্ষত।
ফুল গুলো আজ কাঁদবে কাঁদুক, হোক অভিমান
গাছের কাছেই ফিরিয়ে দিলাম প্রেমের সে দান।
তবুও সেদিন পাখীর ডাকে ভোরের আলো,
মেঘলা আকাশ আমার মতোই নিকষ কালো।
ভীষণ প্রিয় বৃষ্টি এল ভিজিয়ে দিতে,
বন্ধু, যেন সে না আসে আমায় নিতে।
২৯/০৬/২০১৫
১ঃ৫০pmSaturday, 16 May 2015
প্রতিহিংসা
কে বলেছে আমি পারিনা?
গুলির বদলে শোণিত আঘাত
সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত,
প্রতিবারই আমি প্রতিশোধ নেব
কে কে মরে গেছে জানিনা।
কাগজে কলমে হোক লেখা লিখি,
পথ অবরোধ শত আঁকিবুঁকি,
তুমি ভাব আমি বোকা বনে আছি
মোমবাতি জ্বেলে পথ হারিয়েছি,
আমি কিন্তু তা মানিনা ।
মেরেছ আমার আত্মীয় জন
আমিও মারব ডজন ডজন,
যদি তারই মাঝে মিশে থেকে যায়
দুধ ভাত খাওয়া আমার স্বজন,
প্রতিবাদী দলে মিশিয়েছি গলা
সুপ্রভাত আমি আনিনা।
কে বলেছে আমি পারিনা?
গুলির বদলে শোণিত আঘাত
সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত,
প্রতিবারই আমি প্রতিশোধ নেব
কে কে মরে গেছে জানিনা।
কাগজে কলমে হোক লেখা লিখি,
পথ অবরোধ শত আঁকিবুঁকি,
তুমি ভাব আমি বোকা বনে আছি
মোমবাতি জ্বেলে পথ হারিয়েছি,
আমি কিন্তু তা মানিনা ।
মেরেছ আমার আত্মীয় জন
আমিও মারব ডজন ডজন,
যদি তারই মাঝে মিশে থেকে যায়
দুধ ভাত খাওয়া আমার স্বজন,
প্রতিবাদী দলে মিশিয়েছি গলা
সুপ্রভাত আমি আনিনা।
Thursday, 9 April 2015
Subscribe to:
Comments (Atom)