Saturday, 16 May 2015

   প্রতিহিংসা

কে বলেছে আমি পারিনা?
গুলির বদলে শোণিত আঘাত
সাম্প্রদায়িক ঘাত প্রতিঘাত,
প্রতিবারই আমি প্রতিশোধ নেব
কে কে মরে গেছে জানিনা।

কাগজে কলমে হোক লেখা লিখি,
পথ অবরোধ শত আঁকিবুঁকি,
তুমি ভাব আমি বোকা বনে আছি
মোমবাতি জ্বেলে পথ হারিয়েছি,
আমি কিন্তু তা মানিনা ।

মেরেছ আমার আত্মীয় জন
আমিও মারব ডজন ডজন,
যদি তারই মাঝে মিশে থেকে যায়
দুধ ভাত খাওয়া আমার স্বজন,
প্রতিবাদী দলে মিশিয়েছি গলা

সুপ্রভাত আমি আনিনা।

1 comment:

  1. বন্ধুরা, সবাই ভাল থাকুন।

    ReplyDelete